বিদেশি শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় যেতে চায় না: পরওয়ার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম

জামায়াতে ইসলামীর বিষয়ে কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে ক্ষমতায় যেতে চাই না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 

এর আগে ওই কার্যালয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টারের নেতৃত্বে দেশটির রাষ্ট্রদূতসহ চার সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বরাত দিয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, সব রাজনৈতিক দল সংস্কারের মতানৈক্য বিষয়ে ঐক্যমত হলে বাংলাদেশে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে তুরস্কের অবস্থানকে স্বাগত জানিয়েছে তার দল।

গোলাম পরওয়ার জানান, তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্যে এক সঙ্গে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের মেডিক্যাল, শিক্ষাখাত নিয়ে দুই দেশের মধ্য অনুকূল পরিবেশ আছে বলেও জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো যুদ্ধ চায় না, শান্তি চায় উল্লেখ করে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখন মানুষের জীবন, সম্মান ও সম্পদের ন্যূনতম নিরাপত্তা নেই। তবে শান্তিকামী...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের ১৮ কোটি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর