জামায়াত পিআর ও গণভোটের কথা বলে নির্বাচন পেছাতে চায়: রিজভী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

জাতীয় নির্বাচনের আগে পিআরসহ (সংখ্যানুপাতিক) গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, জামায়াতে ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই দাবি করছে।
 
মঙ্গলবার (২৪ অক্টোবর) পবিত্র কোরআন অবমাননা ও মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদাভাবে করলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।  

তিনি আরও বলেন, দীর্ঘ আলোচনার পর জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে। এমন সময় পিআরসহ (সংখ্যানুপাতিক) জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। 

রিজভীর মতে, জামায়াতে ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই দাবি করছে। 

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকার পরও জামায়াত আবারও ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা সাধারণ মানুষকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

পিআরসহ গণভোটের দাবি জোর করে চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না বলেও জানান রিজভী।

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর