সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত প্রায় আট কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজ এ তথ্য জানান।

দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) এজাহার দাখিল করেন। মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামি দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, আসামির নামে স্থাবর সম্পদ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে ছয়তলা বাড়ি, ঢাকার ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, স্বপ্নপুরী বিনোদন পার্কের ৫০ শতাংশ মালিকানা, কক্সবাজারে দুটি ফ্ল্যাট এবং দিনাজপুরের বিভিন্ন উপজেলায় প্রায় ৪৫ একর জমির মালিকানা পাওয়া গেছে। এছাড়া ব্যবসার মূলধন, দুটি জিপ গাড়ি, আসবাবপত্র, স্বর্ণালংকার ও ব্যাংক হিসাবসহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ১৪ লাখ ২২ হাজার ৩০৪ টাকা।

তদন্তে দেখা যায়, শিবলী সাদিকের গ্রহণযোগ্য আয় ১০ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ১৮ কোটি ৭৬ লাখ টাকা। অতিরিক্ত ৭ কোটি ৯৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক
দীর্ঘ বছর পর নানাবাড়ি দিনাজপুরে পা রেখে এক আবেগঘন পরিবেশে নির্বাচনী জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দিনাজপুর জেলা কারাগারে বন্দী সাবেক পানিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন (৮৬) মারা গেছেন। 
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছরের...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর