শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম

জুলাই অভ্যুত্থানে ১৪০০ ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বলে মনে করে প্রসিকিউশন। তবে আইনে অনুযায়ী ট্রাইব্যুনালের কাছে অন্তত একবার হলেও হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তাজুল ইসলাম বলেন, সব অপরাধীদের প্রাণ ভোমড়া এবং সব অপরাধের নিউক্লিয়াস ছিলো শেখ হাসিনা। এই মামলার দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। তবে মামলার তৃতীয় আসামি থেকে রাজসাক্ষী হয়ে অপরাধের তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করায় আইজিপি চৌধুরী মামুনের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান চিফ প্রসিকিউটর।  

এছাড়া আসামিদের সম্পদ উদ্ধার করে জুলাই আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেন তিনি।

চিফ প্রসিকিউটার আদালতে বলেন, সেনাবাহিনীর ছাড়া রাষ্ট্র যন্ত্রের সব বাহিনীকে ব্যবহার করেছিলো শেখ হাসিনা। জুলাই আন্দোলনে সেনাবাহিনী ছাত্র-জনতার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলো।  

টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আগামী সোমবার (২০ অক্টোবর) আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় ধার্য করেন।

এদিকে চানখারপুলে পাঁচ আগস্ট ছয় জন হত্যা মামলায় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন।

একাত্তর/এসি
২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে চায় প্রসিকিউশন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ আসামিকে আগামী ১৬...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর