দেশের ভালো সবকিছু বিএনপির হাতে হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম

দেশের যা কিছু ভালো হয়েছে তা বিএনপির হাত দিয়েই হয়েছে বলে জনিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল এমনভাবে কথা বলে যেনো মনে হয় বিএনপি ‘ভিলেন’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও রাজনীতির ওপর লেখা মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এসময় তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়েই হয়েছে।

মির্জা ফখরুল বলেন, হতাশার সঙ্গে লক্ষ্য করছি কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

শহীদ জিয়া প্রথম যখন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিয়েছে, সেই তালিকায় প্রথম দল হিসেবে আওয়ামী লীগের নাম ছিলো বলেও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি সবকিছু নির্ভর করছে আগামী সরকারের ওপর।

এসময় বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে অর্থনীতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর