আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম

‘জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে’- আরপিও'র এই সংশোধনীর সঙ্গে দ্বিমত করেছে বিএনপি। দলটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জ্যেষ্ঠ সচিবের সঙ্গে দেখা করে এই সংশোধনীর পুনর্বহাল দাবি জানিয়েছে। এ নিয়ে ইসি সচিব জানিয়েছেন, বিএনপির চিঠি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে কমিশন।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিন ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করে আপত্তির কথা জানায় দলটি। পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসমাইল জবিউল্লাহ বলেন, জোট গঠনের মূল উদ্দেশ্য নির্বাচনে জয়ী হওয়া। জোটবদ্ধ দলগুলোর পছন্দ অনুযায়ী প্রতীক চাওয়ার অধিকার আছে। এভাবেই এতো দিন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে কোনো সমস্যা হয়নি। এই প্রচলিত পদ্ধতি পরিবর্তনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল, তা আমাদের বোধগম্য নয়। তাছাড়া নির্বাচনের প্রধান অংশীজন অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই এমন একটি বড় সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে অগ্রহণযোগ্য।

আরপিওর এই সংশোধনী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন এই বিএনপি নেতা।

এদিকে, বিএনপির এই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, বিএনপির চিঠি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে জোট করলেও দলীয় প্রতীকে ভোটের বিধান রাখা হয়েছে।

অপরদিকে, এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের এর প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের প্রতিনিধি দল। আলোচনা হয় নির্বাচনী পরিবেশ, প্রবাসী ভোটার, এআইয়ের অপব্যাবহারসহ ভোটের সার্বিক প্রস্তুতির বিষয়ে।

কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে আগামীতে এই বৈঠক চলমান থাকবে বলে জানিয়েছে ইসি সচিব।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর