এনসিপির শীর্ষ নেতারা যে আসন থেকে নির্বাচন করবেন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কে, কোন আসন থেকে নির্বাচন করবেন তার একটি ধারণা দিয়েছেন দলটির শীর্ষ এক নেতা।

সোমবার (৩ নভেম্বর) রাতে একাত্তরকে এই তথ্য জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। 

তিনি জানান, সাত দিনের মধ্যে এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেখানে যারা সম্ভাব্য যে আসনগুলোতে নির্বাচন করতে পারেন তার মধ্যে-দলের আহবায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণের হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, তাসনিম জারা ঢাকা-৯, সারোয়ার তুষার নরসিংদী-২, হান্নান মাসউদ নোয়াখালী-৬, আদিবুল ইসলাম আদীব ঢাকা-১৪, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ- ৪ আসন থেকে নির্বাচন করতে পারেন।

তাছাড়া আরিফুল ইসলাম আদীব ঢাকা- ১৪, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ -৪, ড. আতিকুর রহমান মোজাহিদ কুড়িগ্রাম -২, এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচন করতে পারেন।

এছাড়া সামান্তা শারমীন ঢাকার একটি আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেলেও আসনটি চূড়ান্ত হয়নি।

তবে আখতারের এমন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের পর দলটির আরেক শীর্ষ নেতা ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক ভিডিও বার্তায় জানান, যে তালিকা দেখানো হয়েছে তা অনুমানমূলক, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনো চলছে, আগামী এক সপ্তাহ পরে তালিকা প্রকাশ করা হবে।

এদিকে মঙ্গলবার (৪ নভেম্বর) নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান ও তাসনিম জারাকে সেক্রেটারি করে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এনসিপি।

একাত্তর/এসি
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর