দীর্ঘ ১৬ বছর যারা গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করতে পারলেই জাতীয় ঐক্য শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের আহবায়ক ফাহিম ফারুকী। চলতি মাসের মধ্যেই বিচার শেষ করে রায় কার্যকরের দাবি তার।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শাহবাগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতে বসে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ক্রমাগত দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। রাজনৈতিক দল এবং জুলাইয়ের শক্তিগুলোর সহযোগিতা নিয়ে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি তার।
পাশাপাশি জাকির নায়েকের ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান থেকে সরে আসার দাবিও জানায় মঞ্চ ২৪। জাতীয় পার্টি যেন নির্বাচনে আসতে না পারে সেই লক্ষ্যে ফ্যাসিবাদের প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে বলেও জানান ফাহিম।
চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর