‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ স্লোগান তুললেন মির্জা ফখরুল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগান তুলে বলেছেন, হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।

তিনি আরো বলেন, একটি সত্যিকারের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

শনিবার (৮ ডিসেম্বর) এই সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মতুয়া বহুজন সমাজের বিভিন্ন দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল।

 এ সময় বিএনপি মহাসচিব বলেন, দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসানো সম্ভব হবে। তাই আজ আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি চাই- আপনারা কি ধানের শীষে ভোট দেবেন? আমার নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চান? এরপর উপস্থিত সবাই একসঙ্গে স্লোগান দেন- ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।

সম্মেলনে মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি দেয়া হয়। এর মধ্যে ছিল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন।

পাশাপাশি জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মির্জা ফখরুল এসব দাবিকে সমর্থন জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর