বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়া।  

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। 

এসময় রেজা কিবরিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। রেজা কিবরিয়া শুধু তার এলাকা নয়, সারা বাংলাদেশে ব্যাপক ভূমিকা রাখবেন। তার দক্ষতা, মেধা নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে। 

বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের মাধ্যমে চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন জিয়া অত্যন্ত অসুস্থ। সারাদেশের মানুষ তার জন্য দোয়া চেয়েছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন আমরা সেই দোয়া চাই। 

মহাসচিব আরও বলেন, অনেক আত্মত্যাগের মাধ্যমে সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ গড়ার। সংস্কারের সনদে সই করেছি। নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। গণতান্ত্রিক সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। কারণ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিএনপির আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনে প্রার্থী ঘোষণা করলেও হবিগঞ্জ-১ আসন এখনও ফাঁকা রেখেছে বিএনপি। সূত্রের দাবি, রেজা কিবরিয়া এই আসন থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানে তাকে কেন্দ্র করে দলটিও দুই ভাগে বিভক্ত হয়। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে রেজা কিবরিয়া।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর