সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সচিবালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ জোহর দুপুরে সচিবালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ দোয়া ও মাহফিলে অংশগ্রহণ করে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, সেজন্য দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিডনি, লিভারসহ বার্ধক্যজনিত নানা রোগে চিকিৎসাধীন আছেন।
আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান