গণতান্ত্রিক সংস্কার জোটের নেতাদের প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধদের হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ভবন পরিদর্শন করছেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা।  

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনগুলো পরিদর্শনে যান তারা।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম,  মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,  সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,  উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ। 

এছাড়া রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ‍্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা।

এর আগে, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। গত ১২ ডিসেম্বর  দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

শরিফ ওসমান হাদি মারা যাওয়ার খবর ছড়িয়ে পরলে গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, ভাডচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। 

আরবিএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ। 
শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর