পরিবর্তনের পথে এক নতুন দিগন্তের সূচনা: রাষ্ট্রদূত মুশফিক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আশাবাদ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হোয়াইট হাউস, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদদাতা এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এক ফেসবুক পোস্টে বলেছেন, কোটি মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে একটি সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন স্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, স্বপ্ননির্ভর অলীক গল্পের বাইরে এসে এখন একটি সুস্পষ্ট রোডম্যাপ ও দৃঢ় নেতৃত্বের ঘোষণা সামনে এসেছে—‘We have a plan’। এটি পরিবর্তনের পথে এক নতুন দিগন্তের সূচনা।

মুশফিকুল ফজল আনসারীর মতে, তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের যে বার্তা উঠে আসছে, তা কেবল আবেগনির্ভর নয়; বরং পরিকল্পনা, দিকনির্দেশনা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, ‘A leader with a plan, a people with a mandate—change is inevitable’, অর্থাৎ পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব ও জনসমর্থনের সমন্বয়ে পরিবর্তন অনিবার্য।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর