সংরক্ষিত আসনে বিএনপি জোটের সব ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় ইসি সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান প্রার্থীদের হলফনামা ও আনুষঙ্গিক তথ্যাদি পর্যালোচনা শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপি সমর্থিত জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক পর্যায়ে বৈধ পাওয়া গেছে। তবে সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অস্পষ্টতা থাকায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দুপুর ১২টার পর তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি জোটের প্রার্থীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

তারা জানান, দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থাকলেও যেসব জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁরা রাজপথে সোচ্চার ছিলেন, সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে এখন সেসব বিষয় বাস্তবায়নে জোর দেবেন। বিশেষ করে নারী সমাজের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যায় জানান প্রার্থীরা।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর