নিজস্ব মূল্যায়নে সংরক্ষিত আসনে মনোনয়ন দিলো জামায়াত

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

অন্য রাজনৈতিক দলের মতো আবেদন গ্রহণ, ফি কিংবা সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় না গিয়ে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ জানান, সংরক্ষিত নারী আসনে জামায়াতের পক্ষ থেকে আটজন, এনসিপির দুজন রয়েছেন। এর বাইরে বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই শহীদ পরিবার ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। 

১৩ জনের তালিকায় রয়েছেন- জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

মনোনয়ন প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি আবেদন জমা নিয়েছে, ফি নিয়েছে এবং সাক্ষাৎকারও নিয়েছে। কিন্তু আমাদের পদ্ধতি ভিন্ন। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সততা, যোগ্যতা ও নৈতিক মানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

১১-দলীয় জোটের আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, জোট রাজনীতির অংশ হিসেবে প্রাপ্যতার ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছে। জামায়াত প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে না।

প্রার্থী তালিকায় বৈচিত্র্য ও নীতিমালার বিষয়ে জামায়াতের এই নেতা জানান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। কারণ দলের কাছে সবকিছুর ঊর্ধ্বে শহীদ পরিবার। এছাড়া এক পরিবার থেকে একাধিক সদস্যকে সংসদ সদস্য না করার দলীয় নীতিও কঠোরভাবে বজায় রাখা হয়েছে।

মনোনীত প্রতিনিধিরা জাতীয় সংসদে নারীদের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন হামিদুর রহমান আযাদ। ব্রিফিংয়ে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিএনপির বিশেষ কমিটিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দলীয় ঐক্য জোট। সংবিধানের কেবল কিছু অংশের সংশোধনী নয়, বরং এর...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অতীত ইতিহাস থেকে...
শত আঘাত এলেও জনগণের স্বার্থে লংমার্চ কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর