আপসের অভিযোগ এনে এনসিপি থেকে সরে দাঁড়ালেন মুরসালীন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক বিচ্যুতি ও পুরোনো ঔপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপস করার অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় মুরসালীন বলেন, যে লক্ষ্য নিয়ে এনসিপির আত্মপ্রকাশ ঘটেছিল- অর্থাৎ নতুন সংবিধান এবং নতুন ‘রিপাবলিক’ বা নয়া বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশকে ‘ডিকলোনালাইজ’ (উপনিবেশমুক্ত) করা-সেখান থেকে দলটি বিচ্যুত হয়েছে।

তার মতে, ১৮৫৮ সাল থেকে চলে আসা ব্রিটিশদের তৈরি ‘জুডিও খ্রিস্টান ইডিওলজি’ বা শাসক-শোষক ব্যবস্থা আজও বাংলাদেশে বহাল আছে, যার সর্বশেষ সংস্করণ ছিল গত ১৬ বছরের স্বৈরাচারী শাসন। এনসিপি এই ব্যবস্থা ভাঙার কথা বললেও বাস্তবে তারা পুরোনো ব্যবস্থার শক্তিগুলোর সঙ্গে আপসে লিপ্ত হয়েছে।

মুরসালীন আক্ষেপ করে বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যারা সবচাইতে বেশি জীবন দিল, সেই শ্রমিকদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনা সম্ভব হয়নি। এছাড়া অভ্যুত্থানের বীর নারীদের সচেতনভাবে পর্দার অন্তরালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, কেন নারীদের কণ্ঠকে পর্দার আড়ালে পাঠিয়ে দেওয়া হলো? এনসিপির এখানে সাহসী ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

জুলাই ঘোষণা এবং দলের সনদের বিষয়ে অভিযোগ তুলে মুরসালীন বলেন, ঘোষণাপত্র রচনার সময় থেকেই এটি একটি ‘কম্প্রোমাইজড ডকুমেন্ট’ বা আপসের দলিল ছিল। আমরা বলেছিলাম সনদে বিন্দুমাত্র ছাড় দেব না, কিন্তু এনসিপি সেখানেও ছাড় দিতে বাধ্য হয়েছে। জনগণকে রাজনৈতিক জনগোষ্ঠীতে পরিণত করতে ব্যর্থ হওয়ার কারণেই তারা দুর্বল হয়ে পড়েছে এবং পুরোনো ব্যবস্থার অংশীজনদের সাথে আপস করছে।

নিজের পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে মুরসালীন জানান, তার দাদাজান একুশে পদকপ্রাপ্ত কবি খান মোহাম্মদ মইনুদ্দিন কাজী নজরুল ইসলামের সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে জেল খেটেছেন। তার বাবা এবং তিনি নিজেও দেড় দশক ধরে সাংবাদিকতা ও প্রকাশনার মাধ্যমে এই ঔপনিবেশিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন।

সবশেষে তিনি ঘোষণা দেন, আমি এনসিপি থেকে পদত্যাগ করছি, কিন্তু রাজনীতি থেকে অবসর নিচ্ছি না। এই ঔপনিবেশিক ব্যবস্থা ভাঙার লড়াই দীর্ঘ। আমি আবারও জনতার কাতারে দাঁড়াচ্ছি এবং রাজপথেই সবার সাথে দেখা হবে।

এআরএস
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর