পদত্যাগ ও পুনরায় নিয়োগের কারণ জানালেন সায়েদুর রহমান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, যা গত ৩০ ডিসেম্বর গৃহীত হয়। তবে পদত্যাগের মাত্র দুদিনের মাথায় আবারও একই পদে তার ফিরে আসা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়।

বিষয়টি স্পষ্ট করে অধ্যাপক সায়েদুর রহমান গণমাধ্যমকে জানান, এটি মূলত তার সরকারি চাকরির ‘রিটায়ারমেন্ট প্রসেস’ বা অবসর প্রক্রিয়ার একটি অংশ ছিল।

নিজের ফেসবুক হ্যান্ডেলেও তিনি বিষয়টি পরিষ্কার করে লেখেন, আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। অর্থাৎ, সরকারি চাকরির নিয়মিত মেয়াদ শেষ হওয়ায় কারিগরি কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল। এখন নতুন করে তিনি একই পদে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ সহকারী পদে থাকাকালে অধ্যাপক সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর সমান বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। গত বছরের নভেম্বরে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার জন্য তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছিল।

অধ্যাপক সায়েদুর রহমান পুনরায় দায়িত্ব গ্রহণ করলেও অন্য দুই বিশেষ সহকারী বর্তমানে পদে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী গত ২৪ ডিসেম্বর পদত্যাগ করেছেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলামও কয়েক মাস আগে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

অধ্যাপক সায়েদুর রহমান তার এই নতুন যাত্রায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এআরএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর