যারা বেইমানি করবেন, ইতিহাস তাদের আর ক্ষমা করবে না: জামায়াত আমির

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবেন, ইতিহাস তাদের আর ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জনসভায় আওয়ামী লীগের ‘১০ টাকা কেজি চালের’ প্রতিশ্রুতির সাথে বিএনপির ‘ফ্যামিলি কার্ডের’ তুলনা করে এসব কার্ডকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন জামায়াত আমির। বলেন, ‘১০ টাকা কেজি চাল যেমন ভুয়া, ফ্যামিলি কার্ডের মতো কার্ডগুলোও ভুয়া। আমরা জনগণকে মিথ্যা আশা দেব না।

ডা. শফিকুর রহমান বলেন, ৪৭-এ যে আকাঙ্ক্ষা ছিল, ৭১-এও তাই ছিল, ২৪-এ সেই আকাঙ্ক্ষার বিস্ফোরণ হয়েছিল। কিন্তু সে আকাঙ্ক্ষা আজ বাস্তবায়ন হয়নি।

গত সাড়ে ১৫ বছর যারা কোথাও ছিল না, তারা ফিরে এসে এখন ‘মামলা বাণিজ্য’ করছে বলে অভিযোগ করেন তিনি।

যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। বেকার ভাতা দিতে চাই না। বেকার ভাতা দেওয়া মানেই তাদের অপমান করা, তারা কাজ করে খাবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, সরকার গঠন করতে পারলে তাদের দলের এমপিরা প্রতিবছর জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরবেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি ঘোষণা দেন, সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই দেখবেন ইনশাআল্লাহ।

এর আগে ঢাকা-১১ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিপদগ্রস্ত করার ‘প্ল্যান-প্রোগ্রাম’ নিয়ে এগিয়ে যাচ্ছে একটি দল।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর