জুলাইয়ে শুরু হওয়া লড়াই এখনও শেষ হয়নি: চরমোনাই পীর

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:২১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ২৪ এর জুলাইয়ে যে লড়াই শুরু হয়েছিলো তা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

মঙ্গলবার (৫ আগস্ট) বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে এ কথা বলেন তিনি। 
চরমোনাই পীর বলেন, জুলাইয়ের আন্দোলন ছিলো সকল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু এক বছর পার হলেও দেশে চাঁদাবাজ ও দখলদারদের নির্মূল করা যায়নি। 

তিনি আরও বলেন, আর কাউকে যা তা সিদ্ধান্ত নিতে দেয়া হবে না, প্রয়োজনে সবাইকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। 

এসময় ৫ আগস্টের পর ঐক্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ধরে রাখতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমাবেশের পর দলটি বাইতুল মোকাররমের সামনে থেকে একটি গণমিছিল বের করে। 

আরবিএস
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরোনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং জুলাই আন্দোলনে হত্যাসহ পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর