নিজেরা শপথ নিয়েই মন্ত্রিসভার শপথ বর্জন করলো এনসিপি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বর্জন করছেন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

ফেসবুক পোস্টে আখতার হোসেন জানান, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে তাদের দলের নির্বাচিত ৬ জন সংসদ সদস্য পরপর দুটি শপথ নিয়েছেন। একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

তবে আজ বিকেলে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গণভোটের রায় না মেনে যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না, তাদের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানে এনসিপি উপস্থিত থাকা সমীচীন মনে করছে না। মূলত বিএনপির নাম উল্লেখ না করলেও দলটির শপথ না নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই এই অবস্থান নিয়েছে এনসিপি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তরুণদের নিয়ে গঠিত এই নবীন রাজনৈতিক দল এনসিপি থেকে মোট ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলটির এই অবস্থানের ফলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

একাত্তর/আরএ
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর