সরকারি দল স্পিকারের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে: নাহিদ

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

জাতীয় সংসদের স্পিকারের রুলিং এবং সরকারের দ্বিমুখী অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, স্পিকারের আদেশের ওপর সরকারি দল আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের মন্ত্রীরা পরস্পরবিরোধী ব্যাখ্যা দিচ্ছেন।

রোববার (২৯ মার্চ) রাতে সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারি দল পরোক্ষভাবে বর্তমান অধ্যাদেশকে অসাংবিধানিক বলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বর্তমান আইনমন্ত্রী নিজেই যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তখন এই অধ্যাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ এখন তিনিই এর বিরোধিতা করছেন।

তিনি আরও অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে সমঝোতায় আসার পর তারা গণভোটের পক্ষে প্রচার চালালেও এখন আবার ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সরকার এখন সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার কথা বলা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, স্পিকারের আদেশের পর স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন না। তিনি কেন বারবার কথা বলছেন? তার কাজ আইনশৃঙ্খলা নিয়ে কথা বলা। আইন নিয়ে কথা বলার জন্য আইনমন্ত্রী ও চিফ হুইপ রয়েছেন।

তিনি অভিযোগ করেন, সরকারি দল বিভিন্নভাবে স্পিকারের রুলিংয়ের ভিন্ন ব্যাখ্যা দিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে।

সংসদের রেওয়াজ ও কার্যপ্রণালি বিধির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, রেওয়াজ অনুযায়ী বিরোধীদলীয় নেতা হিসেবে যেকোনো সময় কথা বলার অধিকার রয়েছে। কিন্তু তাকে কথা বলার পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না।

বৈঠকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোট অস্বীকার করার সুযোগ নেই। প্রত্যাশা রাখি- জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল সহযোগিতা করবে।

তিনি বলেন, একটি বিশেষ প্রেক্ষাপটে এই সংসদ গঠিত হয়েছে। আমরা আশা করি এই সংসদ জুলাই চেতনাকে ধারণ করবে।

স্পিকারের রুলিং দেওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।

একাত্তর/এসি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
জাতীয় সংসদের একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সদ্য সাবেক তথ্য ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর