রিমান্ড ও জামিন নাকচ, সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসীন উদ্দীন। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক সাংবাদিকদের জানান, আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মণ্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা উভয় পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার ভোর সাড়ে চারটায় রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। আটকের পর তাকে প্রথমে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুর দুইটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত চত্বরে নিয়ে আসা হয়। সাবেক স্পিকারের উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে এ মামলাটি করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে।

ওই হামলায় আশরাফুল ফাহিম নামে এক আন্দোলনকারী চোখে ও শরীরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ফাহিম। উক্ত মামলায় শিরীন শারমিন চৌধুরীকে তিন নম্বর আসামি করা হয়েছে।

রিমান্ড আবেদনে ডিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়, মামলার পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার এবং ঘটনার প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে আদালত এই আবেদন নাকচ করে দেন।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর