জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার সাংবাদিকদের জানান, বিকেল চারটার দিকে জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ছয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে মুক্তির পর স্বজনরা তাকে নিয়ে যান।

এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি; তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ ও আজিমপুর এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করা হয়েছিলো। 

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের ওপর হামলায় আশরাফুল ওরফে ফাহিম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে দায়ের করা মামলায় শিরীন শারমিন চৌধুরীকে তিন নম্বর আসামি করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। ওই দিন আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে প্রকাশ্যে দেখা যায়নি। দীর্ঘ এই সময় আড়ালে থাকার পর গত সপ্তাহে তিনি গ্রেপ্তার হন এবং আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ জামিনে মুক্ত হলেন।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর