নভেম্বরের মধ্যে নতুন বইয়ের প্রস্তুতি শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যেন প্রতিটি শিক্ষার্থীর হাতে সময়মতো নতুন বই তুলে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই সকারে শীর্ষ পর্যায়ে এই পর্যালোচনা সভা হয়েছে। 

ছাপাখানার সক্ষমতা ও কাগজের সঙ্কট সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।

বইয়ের টেন্ডার বা দরপত্র প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বই ছাপানোর কাজ শুরু করতে আগামী আগস্টের শুরুতেই সংশ্লিষ্টদের কার্যাদেশ দেওয়া হবে।

পাঠ্যক্রমের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এবার কারিকুলামে কিছুটা পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে আলাদা আলাদা শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে।

এদিকে, ভাষা শিক্ষা বিষয়টিতে দক্ষ শিক্ষক নিয়োগ করা বেশ চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন আ.ন.ম এহছানুল হক মিলন। তিনি জানান, এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আগামী বছর থেকেই ভাষা শিক্ষার জন্য নতুন শিক্ষক নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে সরকার।

একাত্তর/এসি
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড়ো মাধ্যম শিক্ষা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর