শত আঘাত এলেও লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মিয়া গোলাম পরওয়ার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

শত আঘাত এলেও জনগণের স্বার্থে লংমার্চ কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে লংমার্চ করে ১১ দলীয় ঐক্য। এরই ধারাবাহিকতায় আগের দাবিগুলোর সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করে শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে জোটটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে। উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও লংমার্চে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম লংমার্চের চেয়ে উত্তরবঙ্গের লংমার্চে আরও বেশি সাড়া পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক এই কর্মসূচিতে সরকার যেন উস্কানি না দেয়, সে আহ্বানও জানান তিনি। 

একইসঙ্গে কোনো উস্কানিতে পা না দিতে জোটের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান গোলাম পরওয়ার।

এদিকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

তাদের দাবিগুলোকে জনগণের দাবি হিসেবে উল্লেখ করে আজাদ বলেন, জনস্বার্থে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

আরবিএস
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে দেশকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিঞা গোলাম পরওয়ার।
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর