ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন নিয়ে সিইসির কাছে জামায়াতের নালিশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে দলটির একটি প্রতিনিধিদল। সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের প্রত্যাহার দাবি ও নির্বাচনকালে সেনাবাহিনী মোতায়েনসহ মোট ৯টি দাবি উত্থাপন করেছে দলটি।

আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের আর মাত্র তিন দিন বাকি থাকতে প্রশাসনের ভূমিকা নিয়ে এ তীব্র অসন্তোষ প্রকাশ করলো জামায়াত।

সিইসির সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা সিইসির কাছে ৯টি দাবি উত্থাপন করেছি। আমরা স্পষ্ট বলেছি, ঠাকুরগাঁওয়ে বর্তমান পুলিশের ভূমিকা দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপির ‘ধানের শীষ’ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা সেনা মোতায়েনের জোরালো দাবি জানিয়েছি এবং সদর ইউএনও খায়রুল ইসলামের দ্রুত প্রত্যাহার চেয়েছি। সরকারকে বলবো, এই নির্বাচনকে যেন মাগুরার নির্বাচনে পরিণত করা না হয়।

জামায়াত নেতারা আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের রাজনৈতিক প্রভাবের কাছে নির্বাচন কমিশনও অসহায় হয়ে পড়েছে।

এর আগে ঠাকুরগাঁওয়ের মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আমরা সম্প্রতি ঠাকুরগাঁও-১ আসন পরিদর্শনে গিয়েছিলাম। প্রশাসনের কর্তাব্যক্তিরা একেবারেই নিরপেক্ষ নন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি অমান্য করলেও তাদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। রাতে প্রার্থীর সঙ্গে মিটিং করারও অভিযোগ আছে। এছাড়া আমাদের ভোটারদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, স্থানীয় মানুষদের মারধর করা হয়েছে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশ এসব বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

একাত্তর/এসি
সংবিধান আঁকড়ে ধরে রেখে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়ানো যায়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান খুঁজতে গিয়েই তো সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়াতে পারেননি। অনুমতি নিয়ে...
সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে এ ঘটনায় কোনো কনস্যুলার কর্মকর্তার গাফিলতি বা অবহেলা ছিলো...
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলে রোববার এক হাড্ডাহাড্ডি রান-অফ বা দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে দেশটি চরম ডানপন্থার দিকে ঝুঁকে...
রাজপথে লং মার্চ বা মিছিল করে নয়, বরং সংসদে আলোচনার মাধ্যমে দেশের যেকোনো সমস্যার সমাধান করার আহবান জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, লং মার্চ করে যদি সব সমস্যার সমাধান করা সম্ভব হতো,...
বর্তমান যুগে যেখানে সামান্য অর্থের লোভে মানুষ নীতি বিসর্জন দেয়, ঠিক সেখানে সততা ও মানবিকতার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইলের সখীপুরের দুই বন্ধু- আবু রাহাত ও আবু সোহান। রাস্তায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর