বিএনপি সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একথা বলেন।
সংবাদ সম্মেলনে দলের তিনি দাবি করেন, ঘাটতি বিবেচনায় এই বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট।
ঋণ নির্ভর এই বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা একটি চটকদার সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকারের বিশাল ও উচ্চাকাঙ্খী বাজেট দুর্নীতি ও লুটপাটের সুযোগ করে দিয়েছে দাবি করে গোলাম পরওয়ার শীঘ্রই এই বাজেট সংশোধন করে একটি গণমুখী বাজেট ঘোষণার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।
ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ
বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে: মঈন খান