ক্যালেন্ডারের সঙ্গে অর্থ বছর ও আদ্-দ্বীন হাসপাতাল চালুর দাবি

আপডেট : ২৯ জুন ২০২৬, ০১:১৩ পিএম

দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ‘অবহেলায় ছয় নবজাতকের মৃত্যু’র ঘটনায় সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া রাজধানীর আলোচিত আদ্-দ্বীন হাসপাতালটি ‘জনস্বার্থ’ ও ‘একাডেমিক দিক বিবেচনা’ করে সেটি অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে অংশ নিয়ে তিনি এসব দাবি জানান। সমাপনী অধিবেশনে প্রায় এক ঘণ্টা ধরে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের প্রকৃত অগ্রগতির জন্য অর্থ বছরের হিসাবটি ক্যালেন্ডার বর্ষের সঙ্গে মিল রেখে গড়া দরকার। এছাড়া আদ্-দ্বীন হাসপাতালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শৃঙ্খলা ও প্রয়োজনীয় দণ্ড নিশ্চিত করে হলেও একাডেমিক ও সাধারণ মানুষের চিকিৎসাসেবার স্বার্থে হাসপাতালটি দ্রুত খুলে দেওয়া উচিত।

এক ঘণ্টার এই দীর্ঘ সমাপনী ভাষণে বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশে দুর্নীতি আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে এবারের বাজেটের বিশাল ঘাটতি অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি করেই পূরণ করা সম্ভব। তবে এবারের বাজেটে অর্থ পাচারকারীদের শাস্তি দেওয়া কিংবা পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে কোনো সুস্পষ্ট গাইডলাইন বা কথা বলা নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে একটি বিশেষ ‘সংসদীয় টাস্কফোর্স’ গঠনের পরামর্শ দেওয়ার পাশাপাশি সরকারি দলকে বিরোধী দলকে ঘায়েলের রাজনীতি থেকে বিরত থাকার আহবান জানান ডা. শফিকুর রহমান।

একাত্তর/এসি
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিদ্যমান সংবিধানের কেবল সংশোধনীর পক্ষে নয়, বরং সামগ্রিক ‘সংবিধান সংস্কার’-এর জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছে সংসদীয় বিরোধী দল।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর