জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সম্মাননা দিচ্ছে সরকার

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অসামান্য অবদানের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। আগামী ১৫ আগস্ট এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্যে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সঙ্কটময় মুহূর্তে, যখন কিছু ছাত্রনেতা তৎকালীন সরকারের প্রলোভনে পড়ে আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছিরো, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা রাজপথে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সেই সাহসিকতাই আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে নেয়।

ইশরাক হোসেন আরও বলেন, এসব শিক্ষার্থী কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রাপ্তির আশায় আন্দোলন করেননি। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলেন। তাদের এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করতেই বর্তমান সরকার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ উপলক্ষে আগামী ১৫ আগস্ট রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেবেন।

একাত্তর/এসি
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২২ মে) বেলা পৌনে...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 
মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক জটিলতা আছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এসব জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তিনি বলেন,...
এ ব্যাপারে ইশরাক বলেছেন, কিছু মানুষ তথ্যের ঘাটতির কারণে এই রায়কে ভুল ভাবছেন। আদালতে ন্যায় বিচার পেয়েছি মন্তব্য করে তিনি বলেন, এই মামলা করা হয়েছিল সিটি নির্বাচনের পর। যারা ভাবছেন পাঁচ আগস্টের পর এই...
প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ...
দেশজুড়ে অব্যাহত ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে...
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর