‘সুযোগ সব সময় আসে না’, শেকৃবির শিক্ষার্থীদের মির্জা ফখরুল

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

ইতিহাসে দেশ পুনর্নির্মাণের সুযোগ বারবার আসে না উল্লেখ করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুযোগ সব সময় আসে না, এখন আমাদের সামনে একটি সুযোগ এসেছে। আমরা এমন একজন নেতাকে পেয়েছি যিনি দেশের জন্য কাজ করতে চান; তাই দেশ গঠনে আমাদের সবাইকে তাকে সহযোগিতা করতে হবে।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামাতে অসামান্য ভূমিকা রাখায় ‘জেনজি’ ও তরুণ প্রজন্মকে আন্তরিক ধন্যবাদ জানান স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, বিগত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে ফেলা হয়েছিরো। বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করা হচ্ছে।

কৃষি খাতের নানা সঙ্কটের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট বৃদ্ধি পাওয়ায় সার্বিক সমস্যা বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় গ্রিন এনার্জি ও নবায়নযোগ্য জ্বালানি সুবিধা সরাসরি মাঠে নিয়ে যেতে হবে, যেন দেশের কৃষি খাত এর সুফল পেতে পারে এবং ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। তারুণ্যের আশার প্রতিফলন ঘটিয়ে কেবল মেধার মূল্যায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
আগামীতে দেশের রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের ফোরাম সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে...
বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেগুলো সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর