শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

২০১৩ সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) সকালে চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক। এছাড়া তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এতে আসামি করা হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নেওয়ার বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, তদন্ত দল ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে অভিযানে মোট ৬১ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

২০১৩ সালের পাঁচ মে ঢাকা অবরোধ কর্মসূচি শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সেদিন দিনভর সহিংসতার পর গভীর রাতে সেখানে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করে হেফাজতে ইসলাম। সেই আবেদনের ভিত্তিতে তদন্ত শেষে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করলো প্রসিকিউশন।

একাত্তর/এসি
কক্সবাজারে বহু আলোচিত পৌর কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যা এবং সাভারে ছাত্র-জনতার আন্দোলনকালে এপিসি থেকে ফেলে শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার দুটি আলাদা মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে...
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৪ দলীয় জোটের বিভিন্ন নেতাসহ ৪৫ জনের...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর