ট্রাইব্যুনালে শেখ হাসিনার অডিও ফোনালাপ জমা

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) ট্রাইব্যুনালে এসব ফোনালাপ জমা পড়ে।

জমা হওয়া অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দমনে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিতে শোনা যায়। 

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক ফোনালাপে শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীদের ওপর পাল্টা হামলা চালিয়ে ‘যেকোনো মূল্যে’ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জবাবে হাছান মাহমুদও ‘ইটের জবাবে পাটকেল’ বা ‘টিট ফর ট্যাট’ নীতি অবলম্বন করে সেটিতে সমর্থন জানান।

অন্যদিকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে অন্য এক ফোনালাপে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান খুঁজে বের করে আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায়। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ও র‍্যাব ব্যবহারের বিষয়েও তাদের মধ্যে কথা হয়।

এছাড়া সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে তা সংবাদমাধ্যমে জোর প্রচার চালানোর নির্দেশ দিতেও শোনা যায় শেখ হাসিনাকে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, জমা পড়া এসব অডিও রেকর্ড জুলাই অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ হিসেবে যুক্ত করা হবে।

একাত্তর/এসি
টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতের মানুষকে গুম ও অমানবিক নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত  ‘আয়নাঘর’ বা জেআইসি-এর অসংখ্য তথ্য-প্রমাণ ও আলামত গত পাঁচ আগস্টের পর দেয়াল তুলে ও পরিবর্তন এনে নষ্ট করা হয়েছে...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
শ্রাবণ সন্ধ্যার অঝোর বর্ষণের মাঝে সুর, নৃত্য ও আবৃত্তির এক অন্যরকম মেলবন্ধন ঘটল ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। 
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহবান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ওই দিন বিকেল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর