আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য তলব

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক জাহিদ কালামের স্বাক্ষরে বিএফআইইউতে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে সাবেক এই উপদেষ্টার ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লকার সুবিধা, এফডিআর, বিদেশে তথাকথিত ‘শেল কোম্পানি’ গঠনসহ দেশ-বিদেশে সংঘটিত সব ধরনের লেনদেন ও বিনিয়োগ-সংক্রান্ত বিস্তারিত নথিপত্র তলব করা হয়েছে। একই সঙ্গে আসিফ মাহমুদের স্ত্রী পান্নার নামে থাকা যাবতীয় ব্যাংক হিসাব, সম্পদ ও লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।

সম্প্রতি আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার এবং সরকারের বিভিন্ন পদে পদায়ন ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এসব অভিযোগ খতিয়ে দেখতে সংস্থাটি প্রাতিষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

দুদক সূত্রে জানা গেছে, শুধু অর্থ পাচার ও বদলি বাণিজ্যই নয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন নিয়োগ-সংক্রান্ত গুরুতর অনিয়ম ও দুর্নীতির আরও একটি আলাদা অভিযোগের অনুসন্ধানও চালিয়ে যাচ্ছে কমিশন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের ‘সুনির্দিষ্ট অভিযোগ’ পাওয়া গেছে। এছাড়া সুইস ব্যাংকে অর্থ জমা রাখা ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

দুদক কর্মকর্তা জানান, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

তবে ওই দিনই রাজধানীর বাংলা মোটরে এনসিপির সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন অসিফ।

তার আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আসিফ বলেন, দুদক যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করবেন। 

এদিকে দুদকের আনুষ্ঠানিক তথ্যের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করে। অসিফের অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং ‘মিডিয়া ট্রায়াল’ চালানোর উদ্দেশে দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আসিফ আবারও বলেন, আইনি ও স্বাভাবিক নিয়মে অনুসন্ধান চালালে তার কোনো আপত্তি নেই এবং সেখানে তিনি যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছেন।

একাত্তর/এসি
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে সব স্টেটমেন্ট জনসমক্ষে আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তার...
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর