নাশকতার রাজপথ ছেড়ে সংসদে গঠনমূলক সমালোচনা করুন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

লংমার্চ ও সরকার পতনের হুমকি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যাবে না মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় বিরোধী দলকে নাশকতার রাজপথ ছেড়ে সংসদে এসে সমালোচনার আহ্বান জানান তিনি। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এ মুহূর্তে রাজপথের হানাহানি নয়, বরং দেশের কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে সবাইকে একযোগে কাজ করা প্রয়োজন। 

পাশাপাশি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে দেশ পুনর্গঠনে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিরোধীদলের কর্মসূচি দেশের জনগণ পছন্দ করছে না। মানুষ এরকম সহিংস আর কিছু দেখতে চায় না। তারা পাঁচ বছর পরপর নির্বাচন দেখতে চায়। 

আরবিএস
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অতীত ইতিহাস থেকে...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর