চাঁদাবাজি বন্ধ না হলে ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ ফিরবে: সেলিম উদ্দিন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

চাঁদাবাজি বন্ধ না হলে দেশে আবারও ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

মা ও শিশুদের চিকিৎসায় নিয়োজিত এই হাসপাতালে হামলার ঘটনা সব বর্বরতাকে হার মানিয়েছে উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, হামলা ও দখলচেষ্টার সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জড়িত। তাদের আড়াল করতেই সরকার ভিন্ন গল্প সাজাচ্ছে। এই ঘটনায় কোনো সংসদ সদস্য বা মন্ত্রী জড়িত থাকলে তার নাম প্রকাশ ও পদচ্যুতির দাবি জানান তিনি।

তদন্তে কোনো দুর্বলতা দেখালে বা জড়িতদের ছাড় দেওয়া হলে জামায়াত কঠোর আন্দোলনের ডাক দেবে জানিয়ে তিনি বলেন, রাড্ডা হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে না পারলে সরকারের উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া। এখানে কোনো টালবাহানা চলবে না, প্রয়োজনে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। তদন্তের নামে ছয় মাস সময়ক্ষেপণ না করে দ্রুত তা শেষ করারও তাগিদ দেন তিনি।

জুলাইয়ের গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলন কি এর জন্য হয়েছিলো যে দেশের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে? সরকার আপাদমস্তক চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদাবাজি বন্ধ না হলে আবারও জুলাই ফিরে আসবে এবং সেই জুলাই হবে আরও ভয়াবহ। আমাদের এই আন্দোলন সরাসরি সরকারের বিরুদ্ধে নয়, চাঁদাবাজদের বিরুদ্ধে। তবে সরকার যদি চাঁদাবাজ হয়, তাহলে আন্দোলন তাদের বিরুদ্ধেই হবে।

পরিদর্শনকালে মিরপুর-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান অভিযোগ করেন, রাড্ডা হাসপাতালে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়েই বিএনপি দলীয় এমপিরা হাসপাতালটি পরিদর্শন করে গেছেন, যা সরকারের জন্য চরম লজ্জার। তিনি বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে যা করার আমরা তা-ই করবো, জীবন দিয়ে হলেও মানুষের অধিকার আদায় করে ছাড়বো।

এখন পর্যন্ত হামলার মূল হোতাদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য আরও বলেন, মিরপুরের এই একটি ঘটনাই প্রমাণ করে দেয় যে বর্তমানে সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী করুণ অবস্থা।

এদিকে একদিন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
সংবিধান সংশোধনে আবারও গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এর জবাব জনগণই দেবে।...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর