পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১:১০ এএম

আবারো এক বিন্দুতে এসে মিলেছে বিশ্ব। ক্রিকেট দুনিয়ার মহাযজ্ঞ। তামাম দুনিয়া মাত হবে ব্যাট-বলের ঝংকারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে রোববার থেকে। প্রস্তুত ওমান আর আরব। 

স্মৃতির দুয়ার খুললে শুধুই অর্জনের কলরব। সব জড়তা মুছে ফেলে ক্রিকেটের গৌরব। আকাশতলে আলোর ঝলক। তৃষিত আকুল অন্তর। দুর্দম শক্তিতে ছোটে নিরন্তর। ছোট ছোট আনন্দের স্পর্শে বর্ণিল। ইচ্ছের রং যেখানে নীল। 

মহামারীকালে পৃথিবী ভরেছে সূর্যোদয়ের ভোরে, সুখের আনন্দধ্বনিতে। দুর্বার প্রাণবেগে। হৃদয়ের অতলে স্বপ্নপুরী সুখের সুর বাজে যেখানে।

পাঁচ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুত ওমান-আরব আমিরাত। তবে মধ্যপ্রাচ্যের এই আসরের আয়োজক ভারত। সব জড়তা মুছে ফেলে হকে ক্রিকেটের উৎসব।

প্রথম রাউন্ডে খেলবে আটটি দেশ। দুটি গ্রুপে লড়াইটা হবে জম্পেশ। বাংলাদেশ গ্রুপ বি'তে। লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি আর ওমানের বিপক্ষে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল উঠে আসবে সুপার টুয়েলভে। 

আরও পড়ুন: নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ভারত

সরাসরি সুপার টুয়েলভে দল খেলবে আটটা। প্রতি গ্রুপে দল রয়েছে ছয়টা। গ্রুপ একে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের প্রতিদ্বন্দ্বি। দুই নম্বর গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান সঙ্গী। প্রথম পর্বে সেরা হলে টাইগাররা খেলবে এই গ্রুপে। লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। 

ইংল্যান্ড, ভারত আর বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ; বিশ্বকাপের হট ফেভারিট। 

এই প্রথম টি-২০ বিশ্বকাপে ডিআরএস থাকবে। কোনো রিজার্ভ ডে থাকবে না গ্রুপ পর্বে, দর্শকও থাকবে গ্যালারিতে। 


একাত্তর/এসজে

বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
২০২২ সালের পর থেকে দেশের যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অবসর ভাতা পাননি, তাদের বকেয়া ভাতা দ্রুত পুনরায় চালু করছে সরকার। ইতিমধ্যে দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পাওয়া গেছে। আগামী এক মাসের মধ্যেই এর...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর