থানায় নেওয়া হলো মুস্তাফিজের সেই 'পাগলা ফ্যান'কে

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১০:০৩ পিএম

নিরাপত্তা কর্মীদের সাথে রীতিমতো কাবাডি খেলে মুস্তাফিজ পর্যন্ত পৌঁছানো দর্শকের নাম রাসেল। নিরাপত্তা বেষ্টনী, জৈব সুরক্ষা বলয় সব ভেঙ্গে পারভক্ত রাসেল ছুটে যান পেসার মুস্তাফিজের কাছে। সারাদেশে আলোচনায় আসা সেই রাসলকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেওয়া হয়েছে।

দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সাজা হবে বলে জানা গেছে। রাসেল রাজধানীর আদাবরের বাসিন্দা। কুমিল্লা শহরের ছেলে রাসেলের বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

মিরপুর জোনের টহল পরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক বকশি গণমাধ্যমকে বলেন,সে মুস্তাফিজের জন্য পাগল। সে কোনভাবে মুস্তাফিজের কাছে যেতে চেয়েছিল।

আরও পড়ুন: সিরিজের শেষ ম্যাচ অনিশ্চিত মুস্তাফিজের

তিনি বলেন,আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরেই আমরা তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।

নিরাপত্তার বিষয়ে কোনো খুদ ছিলো না উল্লেখ করে তিনি জানান, জৈব সুরক্ষা বলয়ের কারণে আমাদের যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব তার সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কিন্তু অভিযুক্ত টিকিট কেটে ঢোকে। আর মুস্তাফিজুর রহমানের বিরাট ভক্ত ওই লোক পরিকল্পনা মোতাবেক এই ঘটনা ঘটিয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালীন পাকিস্তানের ১৩তম ওভারে ব্যাটিংয়ের সময় নর্দান গ্যালারির লোহার বেড়া ডিঙিয়ে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে সরিয়ে নেন ও মুস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।


একাত্তর/টিএ

সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর...
বড় রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিতে পারলেন না রেজিস চাকাভা। মুস্তাফিজুর রহমানের বলে জিম্বাবুয়ে অধিনায়ক আউট হলেন ইনিংসের প্রথম ওভারেই।ডেলিভারিটি ছির একদমই নীরিহ। অফ স্টাম্পের বাইরে পিচ করে আরও...
বুধবার (১৯ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে টি-টুয়েন্টিতে বছরের সেরা ১১ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বর্ষসেরার সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর