বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে মুস্তাফিজ, নেই ভারতের কেউ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৭:০৪ পিএম

বুধবার (১৯ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে টি-টুয়েন্টিতে বছরের সেরা ১১ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বর্ষসেরার সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নিয়েছেন টাইগারদের পেস আক্রমণের তুরুপের তাস মুস্তাফিজুর রহমান। ২০২১ সালে মোট ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন মুস্তাফিজ। তাঁর ইকোনমি রেট ছিল মাত্র ৭.০০।

চমক দেওয়ার ব্যাপার হলো, আইসিসির বছরসেরা টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাননি কোনো ভারতীয় ক্রিকেটার। বছর জুড়ে দুর্দান্ত করে বর্ষসেরা তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান। বছর সেরা একাদশের নেতৃত্বে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পেস আক্রমণেও আছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।

ওপেনিংয়ে আছেন ইংলিশ তারকা জস বাটলার। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার থেকে তালিকায় আছেন মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। দক্ষিণ আফ্রিকার থেকে আছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি আছেন। শ্রীলঙ্কার একমাত্র প্রতিনিধি ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার-পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক-পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হেইজেলউড (অস্ট্রেলিয়া), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।


একাত্তর/এসএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর