টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসান, ইনজুরিতে তাসকিন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৯:৪২ পিএম

ঢাকা টেস্টের প্রস্তুতি শুরু বৃহস্পতিবার (২ ডিসেম্বর থেকে। চট্টগ্রাম থেকে ফিরে বাংলাদেশ দল বুধবার বিশ্রামে কাটিয়েছে। আর, সাকিব আল হাসান নিজেকে একাই মিরপুরে প্রস্তুত করছেন। 

তবে, ঢাকা টেস্টও মিস করতে যাচ্ছেন তাসকিন। ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল বলছেন ঘুরে দাঁড়াতে নতুন বলে ব্যাটিং আর বোলিংয়ে উন্নতির নেই কোন বিকল্প। 

হোম অফ ক্রিকেটের তখনও ঘুম ভাঙেনি। সবুজ ঘাসের শিশির বিন্দুও আড়মোড়া দিয়ে ওঠেনি। তার মধ্যেই ব্যাট হাতে হাজির সাকিব। গেলো তিন দিন নাম্বার ওয়ানের এটাই রুটিন। 

পাক্কা এক ঘণ্টা জিম সেশন শেষে ২০ মিনিটের নেট প্র্যাকটিস। ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে ম্যাচ ফিটনেসটাও ফিরে পেতে চলেছেন।

সাকিব চলে যাবার পর, এদিন মিরপুরে হঠাৎই অনুশীলনে দেখা মিলে শামীম পাটোয়ারীর। না, যা ভাবছেন না তা নয়। ২০ জনের স্কোয়াড নতুন করে আর বড় হচ্ছে না। 

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেট নিয়ে ‘চলিতেছে সার্কাস’

বরং ১৯ জনে নেমে যাচ্ছে। টাইফয়েডে আক্রান্ত হওয়ায় সিরিজের মাঝপথেই বাই বাই বলতে হচ্ছে ওপেনার সাইফ হাসানকে। শুধু ঢাকা টেস্টই নয়, মিস করবেন নিউজিল্যান্ড সফরও।    

তাসকিনকে ছাড়াই চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে মমিনুলরা। প্রশ্ন হচ্ছে দ্বিতীয় টেস্টে সাদমানের ওপেনিং পার্টনার কে হবে? নতুন মুখ নাইম শেখের চেয়ে মাহমুদুল জয়ই নাকি এগিয়ে। 

একদিনের বিশ্রাম শেষে বৃহস্পতিবার থেকে মিরপুরে টাইগাররা আনুষ্ঠানিক অনুশীলনে নামবে। চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা কাটাতে মুমিনুলদের টোকটাও বাতলে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। 

তবে পেস আক্রমণের ধার বাড়ছে না। তাসকিনকে নিয়ে নতুন দুশ্চিন্তা। ইনজুরি কাটিয়ে উঠলেও পুরোপুরি ফিট নন এই স্পিড স্টার। স্কোয়াডে থাকলেও দ্বিতীয় টেস্টে তার খেলা হচ্ছে না।


একাত্তর/এসজে

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর