স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৭:১৮ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশায় পারিবারিক কলহের জের ধরে পাঁচ সন্তানের জননী স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার টানমেহারী গ্রামে তাদের বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আনু মিয়ার মেয়ে স্বাধীনা আক্তার (৫০) ও মৃত শমসের আলীর ছেলে বাচ্চু মিয়া (৬০) দীর্ঘদিন ধরে সংসার করছেন। তাদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। চার মেয়ের বিয়ে হয়ে গেছে। নবম শ্রেণি পড়ুয়া একমাত্র ছেলে অনিককে নিয়ে বাড়িতে বসবাস করতেন তারা। সম্প্রতি নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। প্রায়ই তারা ঝগড়াঝাটি করতেন। 

বুধবার সকালে দম্পতির একমাত্র পুত্র অনিক করোনার টিকা দিতে চলে যায়। দুপুর ১২টার সময় বাড়ি থেকে একজন ফোন করে তাকে জানায় ঘরের দরোজা আটকে তার মাকে মারধর করছেন তার বাবা। সে দ্রুত টিকা গ্রহণ করে বাড়িতে চলে আসে। বাড়িতে গিয়ে স্বজনদের নিয়ে তার বাবা ও মাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ ও প্রশাসনসহ স্থানীয় জনতা জড়ো হয়ে ঘরের দরোজা খুলে মর্মান্তিক দৃশ্য দেখেন।

ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসি। ঘরের দরোজা ভেঙ্গে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ ও স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমরা সুরতহাল রিপোর্ট করি। স্বামীই স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিক ধারণা। 

আরও পড়ুন: শনিবার থেকে আগের ভাড়াতে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস

তিনি আরও জানান, এখন তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় পরে মামলা দায়ের হবে বলে জানান তিনি। 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ বলেন, আমরা খবর পাবার পরই পুলিশ নিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছি। ঘটনাটি মর্মান্তিক। দম্পতির সন্তান জানিয়েছেন পারিবারিক কলহ ছিল তার বাবা-মায়ের মধ্যে। 


একাত্তর/আরবিএস 

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর