ক্রিকেট বিশ্বে বাড়ছে আন্ডারডগদের দাপট

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৬:০৭ পিএম

ঘুরে দাঁড়াচ্ছে ক্রিকেট বিশ্বের আন্ডারডগরা। শুধু আপসেট নয়, বরং দাপট দেখিয়েই মাটিতে নামিয়ে আনছে ফেভারিট দলকে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামনে নিজেদের মাটিতেই যেমন ধরাশায়ী হলো এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

তারপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আয়ারল্যান্ড। আর, শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে।

দুর্বলদের এই ঘুরে দাঁড়ানোর সময়ে তাই বেড়েছে ক্রিকেট বিশ্বের সৌন্দর্য। খেলাটির প্রতি নতুন করে আগ্রহ বাড়ছে ক্রীড়াপ্রেমী মানুষের।

image


দুর্বলের ওপর সবলের অত্যাচারের গল্প, ইতিহাসের প্রতিটা অধ্যায়ের প্রতিটা পাতায় লেখা। প্রতিটা ক্ষেত্রে সেই গল্পের গতিপথ একই, কেবল চরিত্রগুলো আলাদা।

কিন্তু যতবারই দুর্বলরা চিনেছে নিজেদের, ঘুরে দাড়িয়েছে সদর্পে, ততোবারই এসেছে বিপ্লব, নতুন সূর্য দেখেছে পৃথিবী।

খেলাধুলায় যদিও সেই নির্যাতনের চোরাস্রোত নেই,তবে আছে সবলের আধিপত্য। সেটাকে জয় করে ছোট দল যখন ঘুরে দাঁড়ায়, তখন জমে যায় গ্যালারি। লড়াই হয়ে ওঠে আরো উপভোগ্য।

ক্রিকেটের মাঠে ২০২২ সালের শুরু থেকেই চলছে সেই দুর্বলদের ঘুরে দাঁড়ানোর মৌসুম। শুরুটা করেছিল বাংলাদেশ।

image


যে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো কোন ফরম্যাটেই কোন অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি তামিম-মুমিনুল-রিয়াদরা, সেই তাদের সাথেই পাক্কা পাঁচ দিন দাপট দেখিয়ে টেস্ট ম্যাচটা জিতেই নেয় টিম টাইগার্স।

অথচ মাউন্ট মঙ্গানুইয়ে এমনটা যে হবে সেটা কোন ঘোর বাংলাদেশ সমর্থও ভাবতে পারেনি। টেস্ট ক্রিকেটে এটাই সবচেয়ে বড় আপসেট কিনা সেটা নিয়ে বিশ্ব মিডিয়ায় এখন পর্যন্ত চলছে তর্ক-বিতর্ক। কিন্তু টেস্ট ম্যাচ জয় তো আর সাধারণ কোনো অঘটন নয়, পাঁচ দিন পর্যন্ত নিজেদের সামর্থের প্রমাণ দিয়ে যেতে হয়।

সেই প্রমাণ দারুণভাবে দিয়েছে আয়ারল্যান্ডও। ক্যারিবিয়ানদের মাঠে গিয়ে এবার প্রথম ওয়ানডেটা ওরা হেরেছিল ২৪ রানে। তবে কামব্যাক করে দারুণভাবে।

টানা দুই ম্যাচ জিতে আইরিশরা নিজেদের দখলে নেয় সিরিজটাও। এর আগে কেবল একবারই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছে আইরিশরা, ২০১৫ বিশ্বকাপে।

নতুন বছরে চমক দেখিয়েছে জিম্বাবুয়েও। শ্রীলঙ্কায় গিয়ে ওরা ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওরা হারিয়ে দিয়েছে স্বাগতিকদের।

image


লঙ্কার মাঠের অবশ্য এবারই ওদের প্রথম ওডিআই জয় না। সেই স্মৃতিটা বছর পাঁচেকের পুরনো। ২০১৭ সালের লঙ্কা সফর থেকে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ ৩-২ এ জিতে ফিরেছিল।

সব মিলিয়ে ক্রিকেটে নতুন বছরের শুরুটা এসেছে আন্ডারডগদের সাফলতা দিয়ে। বাংলাদেশের দেখানো পথেই হেটেছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো আন্ডারডগরা।

সুপার পাওয়ারদের চেয়ে পেছনে থাকা দলগুলো যদি সামনের দিনগুলোতে আরো বেশি সাফল্য পায়, সুদিন ফেরাতে পারে নিজেদের অঙ্গণে, তবেই তো ময়দানি লড়াই জমে উঠবে আরো। যে কোন অর্জনের মূল্য হবে আরো বেশি।


একাত্তর/এসএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর