টি-টুয়েন্টি নিয়ে নতুন ঘোষণা দিলেন তামিম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৮:২৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলবেন না তামিম। এমনকি বাঁহাতি ব্যাটার নাকি অনুরোধও করেছেন, যেন কুড়ি ওভারের ক্রিকেটে ফেরার অনুরোধ করা না হয় তাকে। এই অবস্থায় নতুন করে শোনা যায়, তামিমকে ফেরাতে জোর ‘উদ্যোগ’ নিয়েছে বিসিবি। তারই পরিপ্রেক্ষিতে নতুন ঘোষণা দিলেন তামিম। জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় মাসের বিরতিতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামে সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘গত কয়েক দিনে আমার সঙ্গে অনেকের কথা হয়েছে। বোর্ড সভাপতি (পাপন), জালাল ইউনুস, কাজী ইনাম আহমেদ...। তারা আমাকে টি-টোয়েন্টি কন্টিনিউ করতে অনুরোধ করেছেন। কিন্তু আমি তাদের সিদ্ধান্তে সম্মান জানিয়ে চিন্তা করেছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি খেলবো না।’

যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি পরের কথায়, ‘এই সময়টাতে আমি ওয়ানডে আর টেস্টে ফোকাস রাখবো। ছয় মাস পর যদি আমাকে দরকার হয়, নির্বাচকরা যদি মনে করেন, আমিও যদি নিজেকে ফিট মনে করি, তাহলে খেলবো।’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। বিশেষ করে টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ। এরপরও তরুণদের নিয়ে সাজানো টপ অর্ডারের ওপর আস্থা রাখছেন তামিম, ‘আশা করি আমাদের তরুণরা এত ভালো খেলবে যে আমাকে প্রয়োজন হবে না। তাদের নিয়েই অস্ট্রেলিয়া যেতে পারবে। আমি বিশ্বাস করি, আমাকে আর দরকার হবে না। তারপরও বিশ্বকাপের আগে দল ও আমি যদি মনে করি আমাকে দরকার, তখন চিন্তা করবো।’

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর বাংলাদেশ দল নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, ফের নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেললেও তামিম কোনও সিরিজ খেলেননি। যদিও নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজ বাদে বাকি সিরিজগুলোতে না খেলার অন্যতম কারণ ছিল ইনজুরি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে গুটিয়ে নেওয়ার পর বোঝা যাচ্ছিল, এই ফরম্যাটে খেলতে আগ্রহী নন বাঁহাতি ওপেনার।

আরও পড়ুন: স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ছয়, ডজনখানেক আহত

বিশ্বকাপের সময় তামিম বলেছিলেন, ‘সবার কাছে পরিষ্কার করে দিতে চাই আমি অবসর নিচ্ছি না। শুধু এই বিশ্বকাপটা আমার খেলা হচ্ছে না। কারণ, আমার জায়গায় যারা খেলছে, তারা অনেক দিন খেলছে। তারা সার্ভিস দিচ্ছে। হয়তো আমার চেয়ে ভালো সার্ভিস দেবে। এখানে কোনও বিতর্ক নেই।’

এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে ১০২টি। এরমধ্যে ৭৮ ম্যাচেই ছিলেন তামিম। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেকের পর ইনজুরি কিংবা ব্যক্তিগত সমস্যা ছাড়া ম্যাচের বাইরে থাকেননি তিনি। তাকে ছাড়াই বাংলাদেশ গত দুই বছরে অনেক ম্যাচ খেলেছে। দেশের হয়ে ৭৮ ম্যাচ খেলা তামিমের সংগ্রহ ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮। যেখানে স্ট্রাইক রেট মাত্র ১১৬.৯৬।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর