সাকিব নৈপুণ্যে শীর্ষে বরিশাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৭ এএম

ব্যাট হাতে ৫০ করে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। ফলাফলে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের ১৬তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ রানে হারিয়েছে সাকিবের ফরচুন বরিশাল।

এই জয়ে ৬ খেলা শেষে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠলো সাকিবের বরিশাল। ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে চট্টগ্রাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ১৯ দশমিক ১ ওভারে ১৪৯ রানে অলআউট হয় দলটি।

জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ১৩৫ রানে অলআউট হয়। ১৩ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন মিরাজ।

আরও পড়ুন: আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

বরিশালের মুজিব ৯ রানে ও সাকিব ২৩ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ১৪৯/১০, ১৯.১ ওভার (সাকিব ৫০, শান্ত ২৮, মৃত্যুঞ্জয় ৪/১২)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৫/৯, ১৯.৪ ওভার (আফিফ ৩৯, শামিম ২৯, মুজিব ৩/৯, সাকিব ৩/২৩)।

ফল: ফরচুন বরিশাল ১৪ রানে জয়ী।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর