দুই যুগ পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩ পিএম

শেষ বারের মতো অজিরা পাকিস্তানে গিয়েছিল ১৯৯৮ সালে। এর মধ্যে কেটে গেছে দুই যুগ। দীর্ঘ এই বিরতির পর আবারও পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে তারা। এই সফরে তারা তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে অংশ নেবে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রোলিয়া (সিএ)।

গত বছর নিরাপত্তা ঝুঁকিকে কারণ হিসেবে দেখিয়ে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার এই সফর পাকিস্তানের জন্য সুখবরই। 

তারকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সম্ভবত পাকিস্তান সফরে নাও যেতে পারেন। এসময় তিনি বাগদত্তা ভিনি রামনের সঙ্গে বিয়ের পরিকল্পনা করতে পারেন।

জোশ হ্যাজলউডও বলেছেন, অনেক খেলোয়াড় তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন।

image


এদিকে পাকিস্তান সফরে ‘পূর্ণ শক্তির কাছাকাছি’ স্কোয়াড আশা করে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কমিন্স বলেছেন, যে খেলোয়াড়রা এই সফরে যেতে চান না, তাদের জন্যও পূর্ণ সমর্থন থাকবে। 

আগামী চার মার্চ শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। ম্যাচ তিনটির ভেন্যু যথাক্রমে রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর। ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে রাওয়ালপিন্ডিতে। একই ভেন্যুতে ৫ এপ্রিল হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়া-পাকিস্তান সফরের সূচি:

৪-৮ মার্চ - প্রথম টেস্ট - রাওয়ালপিন্ডি

১২-১৬ মার্চ - দ্বিতীয় টেস্ট - করাচি

২১-২৫ মার্চ - তৃতীয় টেস্ট - লাহোর

২৯ মার্চ - প্রথম ওয়ানডে - রাওয়ালপিন্ডি

৩১ মার্চ - দ্বিতীয় ওয়ানডে - রাওয়ালপিন্ডি

২ এপ্রিল - তৃতীয় ওয়ানডে - রাওয়ালপিন্ডি

৫ এপ্রিল - একমাত্র টি টোয়েন্টি - রাওয়ালপিন্ডি


একাত্তর/এসি


জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর