জয়ের ধারায় ফিরলো ম্যানইউ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ড্রয়ের বৃত্ত ভেঙে জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

এই ম্যাচে এসে অবশেষে গোল খরা কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ছয় ম্যাচ পর গোলে ফিরলেন তিনি। 

প্রথমার্ধে দারুণ খেলা ব্রাইটনকে দ্বিতীয়ার্ধেই ধাক্কা দেন সিআর সেভেন। তার ঝলকেই গোলের দেখা পায় ম্যানইউ। 

ম্যাচের ৫১ মিনিটে ম্যাকটমিনাইয়ের পাস থেকে বক্সের বাইরে থেকে নেয়া তার শট জড়ায় জালে। আর ৫৪ মিনিটে ইয়েলাংয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন লুইস ডাঙ্ক।

আরও পড়ুন: এমবাপ্পের গোলে রিয়ালকে হারালো পিএসজি

নতুন বছরে প্রথমবারের মতো গোলের দেখা পাওয়া রোনালদোর পর দ্বিতীয় গোলটি এসেছে ফার্নান্দেসের পা থেকে। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে গোলটি করেন তিনি। 

২৫ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

এদিকে শেষ সাত ম্যাচেই অপরাজিত থাকা ব্রাইটন অষ্টম ম্যাচে এসে হারের স্বাদ পেল। 


একাত্তর/এসজে

জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন পর্তুগিজ ফুটবলাররা। প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার স্মরণে জাতীয় দলের ২১ নম্বর জার্সি উঁচিয়ে ধরে জয় উৎসর্গ করেন তারা।
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয়ের পথেই রাখেননি, বিশ্বকাপ ইতিহাসেও একাধিক নতুন মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয়ই উপহার দেননি, গড়েছেন নতুন ইতিহাসও।
খেলার অন্তিম লগ্নে ১৮ গজ বক্সের প্রান্ত থেকে মাইনোর সেই মাপা শট যখন জালে জড়াল, ওল্ড ট্র্যাফোর্ডে তখন আনন্দের সুনামি। অথচ ম্যাচটা এক সময় মনে হচ্ছিল ইউনাইটেডের হাত থেকে ফসকে যাচ্ছে। বিরতির পর ডমিনিক...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর