এক আড্ডায় মজলেন দশ কোহলি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৬ পিএম

একটি ড্রইং রুমের চায়ের টেবিলে বসে আছেন ১০ জন বিরাট কোহলি! চোখ কপালে ওঠা ব্যাপারটি কোনো গল্প বলে মনে হতে পারে। তবে কাল্পনিক মনে হলেও বাস্তবে এমনটিই ঘটেছে। আর খোদ ভারতীয় ক্রিকেটার এই সুপারস্টার সোস্যাল মিডিয়ায় চমকে দেওয়া এই খবরটি জানিয়েছে, দিয়েছেন সবার ছবিও।

গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) বিরাট কোহলি টুইটারে দেখা গেছে, একটি ড্রইং রুমে দশজন কোহলি একসঙ্গে বসে গল্প করছেন। 

সেই আড্ডায় বসা প্রতিজন কোহলির পরনেই ছিল ঘিয়ে রঙের স্যুট। সবার জুতাও একই রকম, সাদা রঙয়ের। আড্ডায় তাদের মধ্যে একজন অবশ্য দাঁড়িয়ে আছেন, কারও হাতে চায়ের কাপ, আবার কেউ কথায় মগ্ন। 

একই রকমের হেয়ার কাটের সঙ্গে আরও একটি বিষয়ে সবার মিল ছিল। সেটি হলো প্রত্যেকের গালে বিরাট কোহলির স্টাইলের চাপ দাড়ি। তাদের প্রত্যেককেই দেখা যাচ্ছিল হুবহু কোহলির মতো। এই দশজনের মধ্যে আসল কোহলিও রয়েছেন। 

ভারতীয় ক্রিকেটে পা দেওয়ার পর থেকে নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন কোহলি। সেটা শু‌ধু তার খেলা নয়, চেহারার মাধ্যমেও দেখা যায়। 

সোশ্যাল মিডিয়ায় ছাড়া এই ছবি থেকে আসল বিরাট কোহলিকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে ভক্ত-সমর্থকদের। 

কোহলির এই স্টাইল শুধু ক্রিকেটারদের মধ্যে নয়, দর্শকদের মধ্যেও বেশ জনপ্রিয়। তরুণ প্রজন্মের ওপর বিরাটের স্টাইল দারুণ প্রভাব ফেলেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নকল কোহলিদের দেখা যায়। তারা কোহলি সেজে অভিনয় করেন।

আরও পড়ুন: ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি, চটলেন রবি শাস্ত্রী

তেমনই কয়েক জনকে সঙ্গে নিয়ে নিজের ড্রইং রুমে ছবি তুলেছেন কোহলি। সেই ছবিই পোস্ট করেছেন তার টুইটারে। সঙ্গে লিখে দিয়েছেন, ‘খুঁজে বের করুন আসল কোহলিকে’।


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর