দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলছেন সাকিব আল হাসান

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:০৬ পিএম

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে সাকিব আল হাসান রোববার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন। 

শনিবার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নাজমুল হাসানের সঙ্গে এক ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সাকিব নিজেই। 

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সাকিব সাংবাদিকদের বলেন, যেহেতু তিন সংস্করণেই আছি, তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি থাকবো। 

বোর্ড সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, সাকিব সব সংস্করণে খেলতে ইচ্ছুক বলে জানিয়েছেন তাকে এবং এই দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। 

এটা তাকে পরশুই বলেছে জানিয়ে নাজমুল হাসান জানান, তারপর সাকিবকে ঠাণ্ডা মাথায় ভেবে আমাকে জানাতে বলেছেন এবং পরে বোর্ডে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ায় সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সে কারণে ইতোমধ্যেই সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হয়ে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সাকিবের থাকা-না থাকার এই বিতর্কের দ্রুত অবসান চেয়ে নাজমুল হাসান বলেন, ‘এই বিতর্কের এখানেই অবসান হোক। সাকিব সব ফরম্যাট খেলতে চায় এবং বোর্ড এটা মেনে নিয়েছে। এখানে থাকাই ভালো।’ 



একাত্তর/জো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর