বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

দেশের বর্তমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের নতুন এই সময়সূচি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো পূর্বনির্ধারিত দুপুর ২টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। এই ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজের তারিখ বা ভেন্যুতে কোনো পরিবর্তন হয়নি।

ওয়ানডে সিরিজের সূচি:

১৭ এপ্রিল: প্রথম ওয়ানডে, মিরপুর।
২০ এপ্রিল: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।
২৩ এপ্রিল: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম।

টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রেও শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর দুইটায় শুরু হবে, যা বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে শেষ হবে। তবে মিরপুরে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগে থেকেই দুপুর ২টায় নির্ধারিত থাকায় সেটির সময়ে কোনো পরিবর্তন আসেনি।

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

২৭ এপ্রিল: প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম (দুপুর ২টা)।
২৯ এপ্রিল: দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম (দুপুর ২টা)।
১ মে: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর (দুপুর ২টা)।

নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিল কিউইরা। উল্লেখ্য, সরকারের নতুন নির্দেশনায় সন্ধ্যা ৬টার মধ্যে বিপণিবিতান ও অফিস বন্ধের সিদ্ধান্তের পর স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবহার কমাতে বিসিবি এই উদ্যোগ নিলো।

একাত্তর/আরএ
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর