সিদ্ধান্ত পরিবর্তন, তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরছেন সাকিব

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৬:১২ পিএম

অনেক চড়াই-উতরাইয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসছেন বাঁহাতি এ অলরাউন্ডার। তার পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। তাই ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে খেলেই ফিরে আসবেন তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আজ বিষয়টি জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে কালও কথা হয়েছে। আজ সকালেও কথা হয়েছে। আপনারা অলরেডি জানেন তার পরিবারে সংকট যাচ্ছে একটা। তার মা, শাশুড়ি, দুই সন্তান অসুস্থ। তারা এভারকেয়ারে আছে।’

এই পরিস্থিতিতে সাকিব এখনো বুঝে উঠতে পারছে না, কী করবে। যেহেতু একটা সিরিজ চলছে। এখনো ২৩ তারিখে আরেকটা ওয়ানডে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলে আসবে। যদি না এখানে কোনো সংকট আর বাড়ে।’

আপাতত সিদ্ধান্ত তৃতীয় ওয়ানডে খেলে চলে আসবেন সাকিব। কিন্তু পরিস্থিতি বাধ্য করলে তার আগেই চলে আসতে পারেন। জালাল ইউনুস বলেন, ‘পরিস্থিতি এমন হতে পারে তাকে আসতেও হতে পারে। এই ধরনের পরিস্থিতি না হলে সে তৃতীয় ওয়ানডে খেলবে।’

এমন পরিস্থিতিতে সাকিবের পাশে থাকতে চায় বিসিবি। বিসিবির এ পরিচালক আজ বলেছেন, ‘সিদ্ধান্তটা সাকিবের। আমরা তার পাশে থাকব। এখানে কারো সিদ্ধান্ত দেয়ার স্কোপ নাই। পরিস্থিতির কারণে তাকে বাধ্য হতে হচ্ছে।’

দক্ষিণ আফ্রিকা থেকে সাকিব যোগাযোগ রাখছেন পরিবারের সঙ্গে। তার ফিরে আসার পথে বাধা হবে না বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘পরিবার অবশ্যই সবার আগে। তার বাচ্চারা অসুস্থ। তার মা, শাশুড়ি সবাই অসুস্থ। সে যদি মনে করে তার উপস্থিতি দরকার, আমরা চাইব সে চলে আসুক।’

সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না সাকিবকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেন, ‘পরিস্থিতি এরকম থাকলে টেস্টে তাকে পাওয়া নিয়ে তো শঙ্কা থাকছেই।’


একাত্তর/এসএ

ভেনেজুয়েলার ইতিহাসে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্পে পুরো দেশ এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো মানুষের প্রাণহানির এই মহাবিপর্যয়ের মাঝে লাতিন আমেরিকার ফুটবল অঙ্গনে...
ফুটবল খেলায় ‘বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া’ প্রবাদটি যেন বারবার সত্যি হয়ে ধরা দেয়। তবে, ২০২৬ সালের চলতি বিশ্বকাপ এই আবেগ আর উত্তরাধিকারের গল্পে এক অনন্য মাত্রা যোগ করেছে। মাঠের লড়াই তো চলছেই, কিন্তু...
সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর...
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া নয় বরং লঙ্কায় সাকিবকে দেখা গেলে নাকি পাথর ছুড়ে মারবেন ম্যাথিউসের ভাই। শুধু তাই নয় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, এমনকি এলপিএলেও সাকিবকে চায় না তারা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর