প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ে সতর্ক সূচনায় বাংলাদেশ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৯:৩১ পিএম

টাইগার পেসার তাসকিন আহমেদের বোলিং তোপে ১৫৪ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজ নিধারণী ম্যাচে ১৫৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।

বুধবার (২৩ মার্চ) সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করলেও সিরিজ নির্ধারণী এ ম্যাচে বোলিং করতে নামে বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের টার্গেট দিলেও তৃতীয় ম্যাচে পাল্টে যায় হিসেব-নিকেস। ব্যাট করতে নেমে পাওয়া-প্লেতেই ৫ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে কুইন্টন ডি কক-কে (১২) ফেরান মিরাজ।

২৯তম ওভারে নিজের পঞ্চম উইকেট শিকার করেন তাসকিন। ডেভিড মিলারকে (১৬) ফিরিয়ে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তাসকিন।

২০১৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে বল হাতে শিকার করেছিলেন ২৮ রানে পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে ওটা এখনো তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ইনিংস। তাসকিনের ৫ উইকেট শিকারে ১২২ রানে ৭ উইকেট হারিয়ে দেশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: মিয়ানমারে সাজা শেষে দেশে ফিরলেন ৪১ বাংলাদেশি

পরপর উইকেট হারিয়ে খাদের কিনারা পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ১২৬ রানে অষ্টম, ১৪৪ রানে নবম এবং ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে ১৫৪ রানে শেষ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪ (মালান ৩৯, ডি কক ১২, ভেরেইনা ৯, বাভুমা ২, ফন ডাসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮, রাবাদা, এনগিডি ০, শামসি ৩*; শরিফুল ৭-০-৩৭-১, মুস্তাফিজ ৭-০-১২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)।


একাত্তর/আরএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের হতাশাজনক ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর